জুলাই যোদ্ধাদের রক্তস্নাত অবদান ইতিহাস চিরকাল মনে রাখবে: সাদাকাত আলী খান
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার) ৬ আগস্ট ২০২৬ সকাল ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান আমাদের বাকস্বাধীনতা ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য অনুপ্রেরণা।
যে বীর জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, ইতিহাস তাদের রক্তস্নাত অবদান কোনোদিন ভুলবে না।
আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন ২৪-এর গণঅভ্যুত্থানে সকল শহীদদের শাহাদাত কবুল করেন এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সদস্য মো. নূর ইসলাম, মো. ইসমাইল হোসেনসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা সভার শেষাংশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহত যোদ্ধাদের যোগ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































